সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

চারঘাটে ডিবির অভিযান: ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

admin / ৫১ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

74

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

বিশেষ সংবাদ প্রতিবেদন

মঙ্গলবার তারিখ: ৩১ মার্চ ২০২৬ খ্রি:

চারঘাটে ডিবির অভিযান: ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোররাতে উপজেলার ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

মোঃ বাবু (২৯), পিতা: মোঃ মুনসুর আলী, গ্রাম: ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া মোঃ জনি (২৩), পিতা: মোঃ জমির মিয়া, গ্রাম: ঝিকড়া প্রামানিকপাড়া

উভয়ই রাজশাহী জেলার চারঘাট থানার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মাহাবুব আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম এলাকায় মাদকবিরোধী টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের একটি আমবাগানের টিনশেড ঘরের সামনে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরবর্তীতে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাত ৩টা ৫৫ মিনিটে বাবু ও জনিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করে বাবুর কাছ থেকে ৫৯ বোতল এবং জনির কাছ থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সর্বশেষ এই ঘটনায় তাদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নতুন মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর বার্তা

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category