সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

চারঘাটে ডিবির অভিযান ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

admin / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

66

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক

সোমবার তারিখ ৩০ মার্চ ২০২৬ খ্রি:

রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ শাপলা খাতুন (২৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে চারঘাট থানাধীন বালুদিয়ার গ্রামস্থ নিজ বসতবাড়ি থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তার স্বামী ও সহযোগী মোঃ রাসেল আলী (৩২)।

পুলিশ সূত্রে জানা যায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ আলীর নেতৃত্বে এসআই মোঃ নাসিম উদ্দিন, এসআই মোঃ দাউদ উজ জামান আকাশসহ সঙ্গীয় ফোর্স চারঘাট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ ডিউটিতে ছিলেন। রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বালুদিয়ার গ্রামে জনৈক ব্যক্তির বাড়ির উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে দুই ব্যক্তি।

খবর পেয়ে ডিবি পুলিশের দলটি রাত ১১:৩০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আসামিরা। এসময় নারী কনস্টেবল নারী কনেস্টেবল এর সহায়তায় শাপলা খাতুনকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী রাসেল আলী দৌড়ে পালিয়ে যান।

গ্রেপ্তারকৃত শাপলা খাতুনের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার কোচড় থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা। জব্দকৃত ইয়াবা ডিজিটাল মেশিনে পরিমাপ করে দেখা যায় এর মোট ওজন ১৫০ গ্রাম।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

এ বিষয়ে এসআই মোঃ নাসিম উদ্দিন বাদী হয়ে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category