চার বছর পর ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”
admin
/ ৩৩
Time View
Update :
বুধবার, ৬ মে, ২০২৬
Share
চার বছর পর ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি, ৫ মে: জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় চার বছর পর অবশেষে চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান। মঙ্গলবার দুপুরে গণসংবর্ধনার মধ্য দিয়ে কর্মী-সমর্থকরা তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের আসনে বসান। এ সময় উৎসবমুখর পরিবেশে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংবর্ধনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে আতাউর রহমানের দায়িত্ব গ্রহণ ন্যায়বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আতাউর রহমান জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম মোল্লা। নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করলেও তৎকালীন প্রশাসন শামসুল আলম মোল্লাকেই চেয়ারম্যান ঘোষণা করে। পরে আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত তার পক্ষে রায় দেন। রায়ের পর তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
54
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি, ৫ মে:
জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় চার বছর পর অবশেষে চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান।
মঙ্গলবার দুপুরে গণসংবর্ধনার মধ্য দিয়ে কর্মী-সমর্থকরা তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের আসনে বসান। এ সময় উৎসবমুখর পরিবেশে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে আতাউর রহমানের দায়িত্ব গ্রহণ ন্যায়বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আতাউর রহমান জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম মোল্লা। নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করলেও তৎকালীন প্রশাসন শামসুল আলম মোল্লাকেই চেয়ারম্যান ঘোষণা করে।
পরে আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত তার পক্ষে রায় দেন। রায়ের পর তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।