সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ছাতকে লায়েক মিয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

admin / ৩৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

19

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সেলিম মাহবুব, ছাতকঃ

 

ছাতকে যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ও পৌর যুবললীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ। মিছিলটি ছাতক পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পূনরায় আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

পরে উপজেলা যুবলীগ নেতা মামুন মিয়ার সভাপতিত্বে এবং ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী ও সাবেক সহ সভাপতি উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাদির তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মাহির।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান কাজল, মিছহাক আহমদ মিসবাহ, পৌর যুবলীগ নেতা নজরুল চৌধুরী, মোফাজ্জল হোসেন, জাহাঙ্গির আলম তারেক, স্বেচ্ছাসেবকলীগ নেতা বেলাল আহমদ, জামায়েল আহমদ ফরহাদ, উপজেলা যুবলীগ নেতা সামিউল হক সানি, জুবায়ের আহমদ, মাছুম মিয়া, সাহেদ আহমদ, আলীরাজ হোসেন, নিহতের ভাই আজিজুল ইসলাম রুমন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল তালুকদার জনি, পৌর ছাত্রলীগ নেতা আলীরাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক নেতা হুমায়ূন কবির রুবেল, শাহ আলম বাছিত, জেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ তালুকদার, তাসরিফ আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান, জাকির আহমদ, রুয়েল আহমদ, রাহেল আহমদ, সাজ্জাদুর রহমান, জুবায়ের মিয়া, মুজিব মিয়া, নানু মিয়া, জিবরান আহমদ, রানা মিয়া, রিফাত আহমদ নাঈম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন মিয়া, বিশ্বজিৎ, যুবলীগ নেতা সাবলিক মিয়া, নাহিদ আহমদ, শহিদুল আলম প্রমূখ।

বক্তারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা যুবলীগ নেতা লায়েক মিয়ার খুনীদের রক্ষা করতে একটি চিহ্নিত গোষ্ঠি তৎপর হয়ে উঠেছে। আওয়ামী নামদারি এ গোষ্ঠির ছত্র-ছায়ায় বেড়ে উঠা এসব সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে লায়েক মিয়াকে হত্যা করেছে।

লায়েক মিয়ার হত্যাকারীদের বিচার ও শাস্তি না হওয়া পর্যন্ত যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ রাজপথে থাকার ঘোষনা দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category