সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ছিনতাইকারীরা সাংবাদিক সাগর বাদশাকে ছিনতাই ও জখম করে পালালো !!

admin / ২৬৬ Time View
Update : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

31

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

শোয়েব হোসেন –

গত ২৫শে সেপ্টেম্বর সোমবার আনুমানিক ভোর পাঁচটায় কাজ শেষ করে সাইকেলে গজারিয়া নতুন চাষি থেকে বাসায় ফেরার পথে ৩ জন ছিনতাইকারী হঠাৎ মোটরসাইকেল দিয়ে পথ রোধ করে ভয়ংকর আক্রমনে রক্তাক্ত করে দামি মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে পালিয়েছে। গজারিয়া, মুন্সিগঞ্জ দড়ি বাউশিয়া স্টেশনে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরনে জানা যায়,সেদিন ভোর বেলা সাংবাদিক সাগর বাদশা জরুরি কাজ শেষ করে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় ৩ জন অজ্ঞাত ব্যাক্তি মোটর সাইকেলে চালিয়ে পাশাপাশি কথা বলার অযুহাতে হঠাৎ কাছে এসেই গলায় চেপে ধরে। আরেকজন ছুরি দিয়ে এসে দুই জায়গায় আঘাত করে কাঁধ থেকে ক্যামেরার ব্যাগটি চাকু দিয়ে কেটে ছিনিয়ে নেয়।কিছু বুঝতে বা ভাবতে যাওয়ার আগেই তাৎক্ষণিক ভাবে ছিনতাইকারীরা মোটরসাইকেল করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাংবাদিক সাগর বাদশা ভবেরচর থানায় গেলে ডিউটিরত পুলিশদের কাছে ঘটনাটি জানান । তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ গেলে সেখানে সিসিটিভির কোন ফুটেজ না পাওয়াতে এখন পর্যন্ত ছিনতাইকারীদের কে ধরতে সক্ষম হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ছিনতাইকারীদের কোন ভাবেই চিনতে পারাও সম্ভব হয়নি। কারণ হিসেবে জানা যায়, ছিনতাইকারী তিনজন হ্যামলেট পরা সহ একজন মাস্কও পরা ছিল।সাগর বাদশার ভাষ্যমতে, তাকে সেদিন সুযোগ বুঝে মেরেই ফেলতে চেয়েছিল ছিনতাইকারীরা।কিন্তু সময় বেশি লেগে যাচ্ছিলো এবং লোকজন দেখে ফেলতে পারে এমন ধারণা করে লক্ষ টাকার ক্যামেরা ও দামী মোবাইল জোর করে নিয়েই তারা চম্পট দেয়। তড়িঘড়ি করার কারণে তাদের ছুরির ভয়ংকর আঘাত সুবিধা মত স্পর্শ কাতর স্থানে না লাগাতে মরনের হাত থেকে বেঁচে যান সাংবাদিক সাগর বাদশা! শেষ খবরে জানা যায়, ছিনতাইকারীদের বিষয় নিয়ে তদন্ত চলমান আছে। দায়িত্বে আছেন ইন্সপেক্টর সুজিত।

এই খবর প্রচার ও প্রকাশের মাধ্যমে উক্ত এলাকা বিপদমুক্ত করনসহ সাংবাদিক সাগর বাদশার বিষয়ে উচিত ব্যবস্থা গ্রহণ ও সমাধানের জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় সচেতন ও প্রভাবশালী মহলের সুদৃষ্টি কামনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category