সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

জয়পুরহাটে মেয়র মোস্তাকের নেতৃত্বে বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

admin / ৪৪৫ Time View
Update : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

15

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

সোহেল আহম্মেদ লিও,জয়পুরহাট 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ সরকারের উন্নয়নের বার্তা সবার মাঝে পৌঁছে দিতে  জয়পুরহাটে নাগরিক  সমাবেশ করেছে জয়পুরহাট-পাঁচবিবি ১সদর আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট  পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট  পাঁচুর মোড়ে একনেকে ৪৯৯ দশমিক ৯০ কোটি টাকার জয়পুরহাট জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন ও এ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে  নাগরিক সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক সভায় আরও বক্তব্য  রাখেন জেলা আ,লীগের সহ-সভাপতি মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পাঁচবিবির পৌর মেয়র  হাবিবুর রহমান হাবিব, জেলা আ,লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সদস্য খোরশেদ আলম সৈকত, শ্রমিক নেতা রফিকুল ইসলাম রফিক,  জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমজাদ হোসেন, জয়পুরহাট পৌর আ,লীগের সভাপতিও প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালীচরণ আগারওয়ালা,  জেলা যুবলীগ সভাপতি রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম মোর্শেদ, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সম্পাদক আবু বক্কর সিদ্দিকী রেজা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট  পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। গত ১৫ বছরের উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  আবারও সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category