সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ‘দূর্গা এন্টারপ্রাইজ’-এর সত্ত্বাধিকারী শ্যামল সাহা একজন অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ঠিকাদার

admin / ৩৫৬ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

39

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

সিনিয়র স্টাফ রিপোর্টার :

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ‘দূর্গা এন্টারপ্রাইজ’-এর সত্ত্বাধিকারী শ্যামল সাহা একজন অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ঠিকাদার ও ব্যবসায়ী হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।

১৯৮৮ সাল থেকে শুরু করে এলজিইডি, সড়ক ও জনপথ (সওজ), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিতভাবে কাজ করে আসছেন তিনি।

দূর্গা এন্টারপ্রাইজ বর্তমানে জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলের অন্যতম পরিচিত ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্যবসায়িক প্রয়োজনেই স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে, তবে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসায়িক সফরের অভিজ্ঞতা রয়েছে শ্যামল সাহার। এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরে যান তিনি, যেখানে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সফর ছিল পুরোপুরি ব্যবসায়িক উদ্দেশ্যে—কোনো রাজনৈতিক সংযোগ এতে ছিল না।
সম্প্রতি ময়মনসিংহ এলজিইডি কর্তৃক আহ্বানকৃত ২২ কোটি ২৬ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্পের দরপত্রে দূর্গা এন্টারপ্রাইজ ও মইন উদ্দিন বাঁশী লিমিটেড যৌথভাবে (জেভি) অংশগ্রহণ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। দরপত্র মূল্যায়নের পর ‘নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড (NOA)’ প্রদান করা হয় এবং শর্তানুযায়ী ব্যাংক গ্যারান্টির মাধ্যমে জামানতের অর্থও জমা দেওয়া হয়েছে।

সরকারি ছুটির কারণে চুক্তিপত্রে স্বাক্ষর কিছুটা বিলম্বিত হলেও সেটি কোনো জটিলতা বা অনিয়মের ইঙ্গিত দেয় না।
এ বিষয়ে কথা বলতে গিয়ে শ্যামল সাহা বলেন, “আমি সবসময়ই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে নিয়ম মেনে কাজ করি। রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। একজন পেশাদার ঠিকাদার হিসেবে উন্নয়নের কাজই আমার মূল লক্ষ্য। ছোটখাটো ভুল যেকোনো কাজে হতে পারে, তবে আমি কখনও কোনো ধরনের দুর্নীতিতে জড়াইনি।”

তিনি আরও বলেন, “একজন সাংবাদিক হিসেবে আপনার উচিত সত্য অনুসন্ধান করে দেখা—আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বাস্তবতা কী।”
শ্যামল সাহার দীর্ঘ অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও স্বচ্ছতা তাকে জামালপুর-ময়মনসিংহ অঞ্চলের একজন নির্ভরযোগ্য ঠিকাদার হিসেবে পরিচিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category