সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ঢাকা-১৮ আসনের জনগণকে ভালো রাখতে চাই: শেরীফা কাদের

admin / ২৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

18

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর 

ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের বলেছেন, আমি ঢাকা-১৮ আসনের জনগণকে ভালো রাখতে চাই। মানুষের প্রত্যাশা পূরণ করতেই আমাদের রাজনীতি জাতীয় পার্টির। আমরা সবাইকে ভালো রাখতে চেষ্টা করব।

বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের অন্তর্গত উত্তরখান এলাকায় গণসংযোগকালে এলাকার ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এ সময় শেরীফা কাদের বলেন, নির্বাচিত হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করব আমরা। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। জ্ঞানসমৃদ্ধ জাতি গড়তে সরকারের সহায়তায় স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে কাজ করব।

সকাল ১১টা থেকে উত্তরখানের ধোবাদিয়া থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণাকালে শেরীফা কাদের বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারিভাবে ঢাকা-১৮ আসনে একটি হাসপাতাল নির্মাণে উদ্যোগ নেব। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আমরা সব উন্নয়নমূলক কাজ করব।

পরে উত্তরখান থানাধীন কাচকুড়া বাজার, চামুরখান, মাউসাইত, মৈনারটেক, মাস্টারবাড়ী, মধ্যপাড়া, উত্তরখান মাজার সংলগ্ন আশেকিন ফাউন্ডেশনে উঠান বৈঠকে প্রচারণা চালান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category