সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণে ৩০০ ফিটে জনসমুদ্র 

admin / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
Oplus_16908288

45

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কাজি আরিফ হাসানঃ
দীর্ঘ ১৭ বছর পরে দেশে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমে দেশে নিরাপত্তা জোরদার। ৩০০ ফিট এলাকা পুলিশ,আনসার,বিজিবি,র‍্যাবের কড়া নিরাপত্তায় ঘেরা,আশপাশের এলাকা ও মঞ্চ এলাকার চারপাশে সিসি ক্যামেরা বসানো হয়েছিলো।
তারেক রহমানের আগমনের এবং তাকে সংবর্ধনা জানাতে দুই দিন আগে থেকেই রাজধানীর ৩০০ ফিটে মঞ্চ তৈরি হয়। তারেক রহমানের আগমনে গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে সারাদেশ থেকেই দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেন। গত ২৫ ডিসেম্বর মধ্যরাতে লন্ডনে হিথ্রো বিমানবন্দর ছাড়েন বাংলাদেশ উদ্দেশ্যে। তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সফর সঙ্গী হন স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান ও পোষা বেড়াল “জেবু”। এদিকে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায়  বাংলাদেশের আকাশে প্রবেশ করেন তারেক রহমান ও সফর সঙ্গীরা।
এরপরে সিলেটে ওসমানী বিমানবন্দরে ১ ঘন্টা অবতরণ করেন। এদিকে রাজধানীর শাহজালাল বিমানবন্দরের কড়া নিরাপত্তার বিরাজ করছিলো। রাস্তায় রাস্তা শ্লোগানে শ্লোগানে মুখরিত ” জিয়াউর রহমান,তারেক রহমান, কে বলেছে জিয়া নাই,জিয়া আছে চেতনায়” বেলা বাড়ার সাথে সাথে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে জনসমুদ্রে পরিনত হয় রাজধানীর ৩০০ ফিট এলাকা। বেলা ১ টায় কড়া নিরাপত্তা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে  দিয়ে তারেক রহমান ৩০০ ফিট সংবর্ধনা যোগ দেয়া উদ্দেশ্যে রওনা হন।
রাসৃতার দুই পাশ থেকে তারেক রহমানের গাড়ি বহরে হাত নেড়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানায় বিএনপির নেতা,নেত্রীবৃন্দ ও সমর্থকরা। তারেক রহমানের সংবর্ধনা মঞ্চে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম,যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ,যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম মহাসচিব আমির খসরু, গেয়েশ্বর রায়,শহিদ উদ্দিন চৈধুরী এ্যানিসহ বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা এবং সারা দেশের মহানগর, জেলা-থানা ও ইউনিট কমিটির নেতৃবৃন্দরা।
উক্ত সংবর্ধনায় তারেক রহমান বক্তব্য রাখেন,তিনি বলেন আপনাদের ভালোবাসায় আমি দেশে ফিরে এসেছি,আসছে ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচন ইতিমধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তিত চলছে,আপনারা দেশবাসী আমার জন্য দোয়া করবেন,বাংলাদেশ জিন্দাবাদ,জাতীয়তাবাদী জিন্দাবাদ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাই দেশে সুশৃঙ্খল বজায় রাখবেন। — এরপরে তার কর্মসূচি ছিলো তারেক রহমানের মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেখতে যান,এরপরে তারেক রহমান তার গুলশানের বাসভবনে যান। তবে শুক্রবার প্রথমে তারেক রহমান তার বাব মরহুম শহিদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বলে আশা করা যায়। এরের দিন শহিদ ওসমান হাদির কবর জিয়ার এবং দেশে ভোটার হবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category