মোঃ আল আমিন সরকার | ঢাকা প্রতিনিধিঃ
রাজধানীর তুরাগের নয়ানীচালা এলাকায় তাহমিনা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তাহমিনা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তর এলাকার মজিবর রহমানের মেয়ে। তিনি স্বামী আশিকুর রহমানের সঙ্গে তুরাগের নয়ানীচালা (দেলোয়ার সাহেবের বাড়ির ভাড়া বাসায় বসবাস করতেন) আশিকুরের নিজ গ্রামের বাড়ী মাতা-পরভিন বেগম, পিতা- আলী হানিফ সাং- চর বেলাব টানপাড়া, থানা- বেলাব, জেলা- নরসিংদী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী আশিকুর রহমানের সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাহমিনা। পরিবারের সদস্যদের অভিযোগ, স্বামীর পরকীয়ার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
তুরাগ থানা পুলিশ জানায়, নিজ বাসার দ্বিতীয় তলার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তাহমিনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শেষে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।
নিহতের শাশুড়ি পারভিন জানান, আশিকুর রহমানের সঙ্গে অন্য এক মেয়ের সম্পর্ক নিয়ে তাহমিনার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। আশিকুরের বোন নুসাইবা (১৭) বলেন, ঘটনার আগে তাহমিনা তার বাবার মোবাইল ফোন থেকে ওই মেয়ের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি বলেন, “তুমি আমার সংসার কেন নষ্ট করলা?” পরে তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের।
এদিকে ঘটনার পর নিহতের স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন বলে জানা গেছে। তুরাগ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।