সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

দক্ষিণখানে বিএনপির মিছিলে ভবনের ছাদ থেকে ঢিল, আহত ১ এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক

admin / ৪২ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

60

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কাজী আরিফ হাসান
আর মাত্র ২০ দিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পাশাপাশি দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।
এরই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা আনুমানিক ৭টায় ঢাকা-১৮ আসনের বিএনপির এমপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন (যুগ্ম আহ্বায়ক, ঢাকা উত্তর মহানগর বিএনপি)-এর সমর্থকদের একটি মিছিল দক্ষিণ খান এলাকা থেকে গাওয়াইর বাজার হয়ে প্রেমবাগান সংলগ্ন কেসি স্কুল রোডে প্রবেশ করে উত্তর দিকে অগ্রসর হয়।
এ সময় কে বা কারা (ধারণা করা হচ্ছে) ৮৪২ নম্বর (নতুন ৮৪ নম্বর) একটি ভবনের ছাদ থেকে মিছিলে ঢিল ছুড়ে মারে। এতে মিছিলে অংশ নেওয়া এক বিএনপি কর্মীর মাথার বাম পাশে ঢিলটি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পরপরই বিএনপি নেতাকর্মীরা ওই ভবনের ছাদে গিয়ে সেখানে পড়ে থাকা ঢিলের সঙ্গে মিছিলে ছোড়া ঢিলের সাদৃশ্য পান বলে দাবি করেন। ভবনের নিচতলায় অবস্থিত একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার (যুব প্রশিক্ষণ কেন্দ্র)-এ কর্মরত ব্যক্তিরা জানান, ঘটনার সময় তারা প্রতিষ্ঠানের ভেতরেই ছিলেন এবং ঢিল ছোড়ার বিষয়ে কিছুই জানেন না।
দক্ষিণ খান থানা বিএনপির নেতারা জানান, ঘটনার সময় ভবনের দ্বিতীয় তলা থেকে ছাদে ওঠার সিঁড়ির গেট খোলা ছিল। তাদের ধারণা, এই ভবন থেকেই ঢিল ছোড়া হতে পারে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবনে অবস্থানরত ব্যক্তিরা এ বিষয়ে কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।
ঘটনার খবর পেয়ে দক্ষিণ খান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং ভবনের মালিকসহ সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে এবং মিছিলে উপস্থিত বিএনপি নেতা মো. আলমগীর হোসেনের ওপর হামলার উদ্দেশ্যেই ঢিল ছোড়া হয়েছিল বলে তারা মনে করছেন। তবে ঢিলটি তার শরীরে না লেগে অন্য এক কর্মীর মাথায় আঘাত হানে।
দক্ষিণ খান থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রকৃত দোষীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, এ ঘটনায় এলাকায় রাজনৈতিক কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার স্থানসংলগ্ন কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ একটি ভোটকেন্দ্র হওয়ায় সেখানে অতিরিক্ত নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারিরও দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category