সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

দেশে বন্ধ থাকা পাটখাতে বিনিয়োগের জন্য পাকিস্তানী ব্যবসায়িদের প্রতি আহ্বান পাট উপদেষ্টার

admin / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

16

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ইং বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়াত্ত বস্ত্র ও পাটকলগুলোতে বিনিয়োগ করতে পাকিস্তানের ব্যবসায়িদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে এ কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, পাকিস্তানী বিনিয়োগকারীরা বাংলাদেশের বস্ত্র ও পাটকলসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারে।

আহমদ মারুফ বিনিয়োগ বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের পাট থেকে তৈরি ‘সোনালী ব্যাগের ভূয়সী প্রশংসা করেন।

আসন্ন অক্টোবরে পাকিস্তানের টেক্সটাইল এক্সপোতে অংশগ্রহণ করতে বাংলাদেশকে আগাম আমন্ত্রণ জানান তিনি।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বহুমুখী পাটজাত পণ্য পাকিস্তানে আমদানি করার জন্য পাকিস্তানী ব্যবসায়িদের প্রতি দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।

মন্ত্রণালয়ের জেডিপিসির প্রদর্শনী সেন্টারে ২ শতাধিক বৈচিত্রপূর্ণ পাটজাত পণ্য আমদানিতে পাকিস্তানি ব্যবসায়িদের প্রতি আহ্বান জানান তিনি।

এরপর পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ পরিবহন ব্যবস্থা চালু করার প্রস্তাব করে বলেন, এতে দুই দেশের আর্থ-সামাজিক সম্পর্ক এগিয়ে যাবে। সেলক্ষ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন এবং পাকিস্তান শিপিং করপোরেশন যৌথভাবে কাজ করতে পারে।

নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সরাসরি শিপিংয়ের বিষয়টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে বিনিয়োগ, যোগাযোগ ও উভয় দেশের মধ্যে সৌহার্দ বাড়া

তে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category