নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি
admin
/ ২৪
Time View
Update :
রবিবার, ১৪ জুন, ২০২৬
Share
Oplus_16908288
নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ উত্তরা পাবনা সোসাইটি (ইউপিএস)-এর সভাপতি ও উত্তরা মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মহিউল ইসলাম শামসুলের বড় মেয়ে ডা. উম্মে রুম্মান সেজুতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডেন্টিস্ট্রি বিষয়ে মাস্টার অব সায়েন্স (এমএস) ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ ডিগ্রি লাভ করেন। এ উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। মো. মহিউল ইসলাম শামসুল মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও মহান আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে তার উচ্চশিক্ষার এই গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। তার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি, যেন সে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে।” সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ইঞ্জিনিয়ার সৌমিক, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিষয়ে এমএস অধ্যয়ন করছেন। ভাই-বোন দুজনই উত্তরা পাবনা সোসাইটি (ইউপিএস)-এর সাধারণ সদস্য। পরিবারের পক্ষ থেকে ডা. উম্মে রুম্মান সেজুতির উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সফলতার জন্য সকলের...
38
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
উত্তরা পাবনা সোসাইটি (ইউপিএস)-এর সভাপতি ও উত্তরা মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মহিউল ইসলাম শামসুলের বড় মেয়ে ডা. উম্মে রুম্মান সেজুতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডেন্টিস্ট্রি বিষয়ে মাস্টার অব সায়েন্স (এমএস) ডিগ্রি অর্জন করেছেন।
সম্প্রতি অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ ডিগ্রি লাভ করেন। এ উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
মো. মহিউল ইসলাম শামসুল মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও মহান আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে তার উচ্চশিক্ষার এই গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। তার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি, যেন সে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে।”
সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ইঞ্জিনিয়ার সৌমিক, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিষয়ে এমএস অধ্যয়ন করছেন। ভাই-বোন দুজনই উত্তরা পাবনা সোসাইটি (ইউপিএস)-এর সাধারণ সদস্য।
পরিবারের পক্ষ থেকে ডা. উম্মে রুম্মান সেজুতির উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সফলতার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।