সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সরকারি খাস জমি রক্ষায় অভিযান: নেছারাবাদে ৩ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

নেছারাবাদে খাস জমির মাটি কাটায় ৩ ইটভাটাকে জরিমানা ৬ লাখ টাকা জরিমানা।

admin / ৬২ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

89

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাকির হোসেন,পিরোজপুর//
নেছারাবাদে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) বিকাল উপজেলার গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থলের পশ্চিম সারেংকাঠী এলাকায় সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো, আশা ব্রিকস, মর্ডান ব্রিকস এবং ডায়মন্ড ব্রিকস ফিল্ড।

আদালত সূত্রে জানা যায়, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় ইটভাটার প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা দেন।

অভিযানকালে জব্দ করা চারটি ট্রলার ভর্তি মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category