সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

পিরোজপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

admin / ৫২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

87

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

জাকির হোসেন

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রম অধিদপ্তরের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর (এমপি) । তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর এর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর এর সিভিল সার্জন ডা. মো: মতিউর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি,জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান,সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা শ্রমিকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন,সাধারন সম্পাদক আফজাল হোসেন টিপু প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুন।

আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার আহ্বান জানান। এছাড়া কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ঝুঁকি হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার প্রতি জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category