সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

পিরোজপুরে সরকারি জমি দখলের চেষ্টায় ইউএনও’র হস্তক্ষেপ

admin / ৩৫ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

72

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সরকারি জমি দখলের সময় ইউএনও’র হস্তক্ষেপে পন্ড হয়েছে। সোমবার উপজেলার বালিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি ইউএনও হাসান মো: হাফিজুর রহমান আজ বুধবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম শিকদার এর নেতৃত্বে জামায়াত কর্মী মো. জাহিদুল ইসলাম, মো. শোয়াইব শিকদার, বিএনপি কর্মী মামুন শিকদার, নাজিম উদ্দীন এবং আবু ছালেহ খানসহ বেশ কয়েকজন মিলে বালিপাড়া বাজারের সরকারি খাস সম্পত্তি ১ নম্বর খতিয়ানের জায়গার ওপরে পাবলিক হেলথ এর একটা অফিস ছিল সেই স্থাপনাটি তারা ভাংচুর করে দখলে নেয়ার চেষ্টা করে।

স্থানীয় সবুর খান নামে এক ব্যক্তি ওই খাস জমি তার নিজের জমি দাবী করে একটি মামলা করেছিল। তবে তিনি ওই মামলায় হেরে যান।
সবুর খান জানান, আমি মামলা করেছিলাম। আমি আবার না রাযি দিয়ে, আদালতে আবেদন করেছি। এই জমিটি দখল করার জন্য স্থানীয় শোয়াইব ও নাজিমসহ ৫-৭জন মিলে পাকা ভবন ভাংচুর করেছে।

অভিযোগ অস্বীকার করে কালাম সিকদার বলেন, আমি দখলে নেই নি। যারা ডিসিআর কাটছে তারা দখলে নিয়েছে। ওখানে ৫ টা ডিসিআর আছে, পুরোনো ২টা নতুন ৩টা। মোসলেম খার ছেলের নামে ২ টা, শোয়াইবের নামে ১, নিজামের নামে ১টা ও জাহিদ একটা। আমি দখল করিনি, এমনি দাড়িয়ে দেখেছিলাম।

উপজেলা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি ও ইউএনও হাসান মো: হাফিজুর রহমান জানান- এখানে দুটি পক্ষেরই পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে। ঐটা হাটের তৈরি কৃত সরকারি খাস সম্পত্তি অর্থাৎ ১ নং খতিয়ানের জায়গা। একপক্ষ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেলা অফিস থেকে দোকান ঘর করার জন্য বরাদ্দ নেয়। যারা আবেদনকারী তারা গতকাল বিকেলে ডিসিআর পেয়েছে। সমস্যা হলো ওখানে পাবলিক হেলথ এর একটা অফিস ছিল সেই স্থাপনাটি তারা ভেঙে ফেলেছে। এটা সঠিক হয়নি। যেহেতু এটা সরকারি সম্পত্তি সরকার এই ঘর সরিয়ে নিলে, তারপর যারা ডিসিআর পেয়েছে তারা এখানে কাজ করবে।

সবুর খান নামে এক ব্যক্তি একটা মামলা করেছিল তার নিজের জমি দাবি করে সে মামলায় হেরে গেছে। পাসে জেলা পরিষদের পুকুরটি ও দখল করে রেখেছিল কিন্তু সেটার এখন সে আর দখলে রাখতে পারে না। ওপর পক্ষ বলে আমরা এসিল্যান্ড অফিসের জাহিদ সাহেবের সাথে কথা বলে এটা ভাঙছি, জাহিদ অনুমতি দেয়ার কেউ না। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category