সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

admin / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

77

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

ঢাকা, মঙ্গলবার তারিখ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ইং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ মঙ্গলবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক শুভেচ্ছা বিবৃতিতে এ কথা জানান।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক নতুন ভোরের অভিমুখে যাত্রা শুরু করেছে।

তারা বলেন, আমরা আশাবাদী যে, বিগত সময়ের গণতান্ত্রিক সংকট কাটিয়ে এই সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে। জনগণের হারানো ভোটাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন সুসংহত হবে।

ঢাবি সাদা দলের নেতারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন মন্ত্রিসভা কার্যকর ও বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ও শক্তিশালী অর্থনীতির ভিত রচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তারা বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সমুন্নত রাখা আমাদের প্রধান দাবি। শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে এই সরকার অগ্রাধিকার দেবে— এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার সবসময় শিক্ষকদের পাশে থাকবে। পরিশেষে, সাদা দল প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছে। আমরা প্রত্যাশা করি, দেশপ্রেমিক এই সরকার একটি সুখি, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category