সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

প্রাইম ব্যাংক ও ওপেক ফান্ডের মধ্যে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের টার্ম লোন চুক্তি স্বাক্ষর

admin / ৩৭ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

66

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা২৫ এপ্রিল ২০২৬: ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট-এর সঙ্গে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষর হওয়া এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), কৃষি এবং কর্পোরেট খাতে বাণিজ্য অর্থায়নের সক্ষমতা আরও জোরদার হবে।

চুক্তি অনুযায়ী, ওপেক ফান্ড প্রাইম ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটকে এই টার্ম লোন সুবিধা প্রদান করবে। ঋণের প্রাথমিক মেয়াদ এক বছর, যা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো যাবে। এই অর্থায়ন প্রাইম ব্যাংকের বাণিজ্য অর্থায়ন পোর্টফোলিওকে শক্তিশালী করবে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশের ব্যবসাগুলোকে স্থিতিশীল সহায়তা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখালিফা সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ প্রসঙ্গে ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখালিফা বলেন, ‘বাংলাদেশে এমএসএমই ও কৃষিভিত্তিক ব্যবসাগুলো কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখনো অনেক প্রতিষ্ঠান বাণিজ্য অর্থায়নে সীমাবদ্ধতার সম্মুখীন। প্রাইম ব্যাংকের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, রপ্তানি বৈচিত্র্য আনবে এবং দেশের বেসরকারি খাতকে আরও শক্তিশালী করবে। এই ঋণ আমাদের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’

প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফায়সাল রহমান বলেন, ‘ওপেক ফান্ডের সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। তিন বছর পর্যন্ত বর্ধিতযোগ্য এই টার্ম লোন আমাদের গ্রাহকদের বাণিজ্য অর্থায়নের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে এই সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওপেক ফান্ডের এই সমর্থন প্রাইম ব্যাংকের সুশাসন, কার্যকর সক্ষমতা এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যের প্রতি তাদের আস্থার প্রতিফলন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category