সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক নাসার সাবেক বাংলাদেশি বিজ্ঞানী ড. রেজাউল হক আর নেই, গোদাগাড়ীতে গায়েবানা জানাজা সম্পন্ন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার,ধুনটে মার্কেট করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ

admin / ৬৪৭ Time View
Update : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

13

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ধুনট (বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার ধুনটে রিতা খাতুন (১৯) নামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ২৯ সেপ্টেম্বার শুক্রবার সকালে মার্কেট করতে গিয়ে তিনি নিখোঁজ হয়। এঘটনায় পরের দিন শনিবার ওই গৃহবধূর স্বামী সোহাগ হোসেন ধুনট থানায় একটি সাধারন ডায়েরী করে।

অভিযোগ পত্র ও পরিবার সুত্রে জানা যায়, গত ৭ মাস আগে উপজেলার বেলকুচি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহাগ হোসেন। সে পার্শ্ববর্তি জেলার কাজিপুর উপজেলার সোনামুখী এলাকার রয়াবাড়ী গ্রামের লুৎফর রহমানের মেয়ে রিতা খাতুনকে পারিবারিক ভাবে বিয়ে করে। বিয়ের পর থেকে সোহাগ প্রত্যেহ কাজে যাওয়ার সময় নিজের এ্যাড্রয়েড ফোন বাড়িতে স্ত্রীর কাছে রেখে যায়। এভাবে কিছুদিন যাওয়ার পর মোবাইলে স্ত্রীর টিকটক আর অনলাইনে কথা বলার ধরন দেখে সোহাগের সন্দেহ হয়। এ নিয়ে স্ত্রীর সাথে সোহাগের কোন দন্দ হয়নি। বিয়ের ৬ মাস পর স্ত্রীকে ঢাকার সাভার এলাকার হেমায়েতপুর বেড়াতে নিয়ে যায় সোহাগ। সেখানে হঠাৎই একটি ছেলের সাথে স্ত্রীকে দেখে সোহাগ পরিচয় জানতে চায়। তখন স্ত্রীর সাথে সোহাগের রাগারাগি হয়। পরে স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে ফিরে এসে যথারিতি প্রত্যেহ কাজে চলে যায় সোহাগ। ঘটনার দিন মার্কেটে যাওয়ার কথা বলে সোহাগের কাছ থেকে টাকা চায় স্ত্রী রিতা খাতুন। সোহাগ তার স্ত্রীকে টাকা দিয়ে কাজে চলে যায়। তার স্ত্রী ঘটনার দিন ২৯ সেপ্টেম্বার সকালে মার্কেটে যায়। দিন পেরিয়ে বিকেলের দিকে স্ত্রী ফিরে না আসায় সোহাগ তার শশুরকে বিষয়টি মোবাইল ফোনে অবগত করে। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেয়ার পরেও তার সন্ধান মেলেনি। পরের দিন স্ত্রী নিখোঁজের বিষয়ে ধুনট থানায় সাধারন ডায়রী করে সোহাগ হোসেন।

সোহাগের শশুর লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার মেয়ে নিখোঁজ হওয়ার পর আমাকে বিষয়টি জানিয়েছে। আমি গত ১ অক্টোবর রবিবার ধুনট থানায় একটি সাধারন ডায়েরী করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মেয়ের সাথে কারো সম্পর্ক আছে এটা আমি জানিনা। মোবাইল ফোনে কারো সাথে কথা বলে এমন খবর মেয়ে নিখোঁজের পর আমার জামাই সোহাগ আমাকে বলেছে। আগে কখনো বলেনি। তাদের পরিবারের সাথে আমাদের পরিবারের কোন মনমালিন্য হয়নি। তবে ঘটনা যেটাই ঘটুক না কেন আগে মেয়েকে উদ্ধার করতে হবে। এটা ভেবেই উভয় পরিবারের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে একুই থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

ধুনট থানার এসআই হায়দার আলী জানান, গৃহবধূ নিখোঁজের বিষয়ে সাধারন ডায়েরী হয়েছে। বিষয়টির তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category