সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক নাসার সাবেক বাংলাদেশি বিজ্ঞানী ড. রেজাউল হক আর নেই, গোদাগাড়ীতে গায়েবানা জানাজা সম্পন্ন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বঙ্গবন্ধু সংক্রান্ত গোপন নথি প্রকাশের সাথে সংশ্লিষ্ট এসবি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

admin / ২৪০ Time View
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪

27

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

রাজধানী শনিবার তারিখ ৯ মার্চ, ২০২৪ ইং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার রাজধানীর সরকারি বাসভবন গণভবনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত গোয়েন্দা শাখার গোপন নথি’ প্রকাশের সাথে সংশ্লিষ্ট স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী এই প্রকাশনায় তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার স্বীকৃতি দিতে তাদের সাথে সাক্ষাতের এই ব্যবস্থা করেছেন।’ এ কাজে এসবির ২২ জন সদস্য সংশ্লিষ্ট ছিলেন এবং তাদের মধ্যে ২০ জন সাক্ষাতে উপস্থিত ছিলেন।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মাহবুব হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সমন্বয়ক ও কিউরেটর ড. মো. নজরুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

এসব গোপন নথি হলো পাকিস্তান আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে গোয়েন্দা শাখার প্রতিবেদনের একটি সংগ্রহ। ১০ বছরেরও বেশি সময় আগে, এই বইগুলো প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে ২০২৪ সালে শেষ হয়। হাক্কানি পাবলিশার্স এই প্রকাশনার সমস্ত খন্ড প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category