সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বড়াইগ্রামে মৎস্য চাষীদের মাঝে প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ

admin / ৪০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

62

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

(বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি)

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মৎস্য চাষ সম্প্রসারণে প্রদর্শনী পুকুর স্থাপন ও গৃহস্থালি পর্যায়ে মাছ চাষে উৎসাহ দিতে মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, রাজস্ব খাতের আওতায় ইউনিয়ন পর্যায়ে “মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর অধীনে আরও ৪টি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে। এসব খামারের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। উপকরণ হিসেবে চুম, এরিয়েটর, মৎস খাদ্য, পোনা।

প্রকল্পের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য প্রদর্শনী পুকুরে ছোট মাছ চাষে সহায়তা হিসেবে মাছের পোনা, খাদ্য, গাছের চারা, চুন ও সাইনবোর্ডসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মারফুদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমজাদ হোসেনসহ স্থানীয় মৎস্য চাষী ও খামারিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category