সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

admin / ২১ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

31

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজধানীর মিরপুর থানা এলাকা হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম হলো-১। মোঃ সোহেল রানা (৪১) ও ২। মোঃ হানিফ (৪০) । শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ০৮:৪০ ঘটিকায় মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ০৮:১০ ঘটিকায় ডিবি-মিরপুর বিভাগের একটি অভিযানিক টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এর এফ ব্লকে অবস্থিত লাভ রোডে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে সোহেল ও হানিফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দেহ তল্লাশীকালে মোঃ হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং মোঃ সোহেল রানার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category