সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পাল করেছেন। 

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এমপি রোকন উদ্দিন বাবুল

admin / ৪৭ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

82

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।। 

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো এদিন। লালমনিরহাট জেলাযর সকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালকরেছেন।শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শনিবার প্রথম প্রহরে তুষভান্ডার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন আদিতমারী ও কালীগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, শুক্রবার দিবাগত রাত ১২টা ০১মিনিট শনিবার প্রথম প্রহরে (২১ ফেব্রুয়ারি) শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মহোদয় বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। তাদের আদর্শ ও চেতনা ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে।

পরে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category