সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ,  পিরোজপুরে ১০ কেজির বদলে মিলছে সাড়ে ৮ কেজি

admin / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

67

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জনপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগীকে সাড়ে ৮ থেকে ৯ কেজি পর্যন্ত চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপকারভোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা ও বিশৃঙ্খলার মধ্যেও চাল সংগ্রহ করতে দেখা যায়।

সদর ইউনিয়নের দক্ষিণ ইন্দুরকানী গ্রামের দিনমজুর আবুল কালাম অভিযোগ করে বলেন, তিনি ১০ কেজির পরিবর্তে মাত্র ৮ কেজি ৭০০ গ্রাম চাল পেয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও নির্ধারিত পরিমাণ না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

একই ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের আকলু বেগম বলেন, “অনেক ভিড়ের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ১০ কেজির বদলে ৯ কেজি চাল পেয়েছি।”

এদিকে ভবানীপুর গ্রামের আরেক বাসিন্দা রুস্তম হাওলাদার অভিযোগ করেন, তিনি এখনো কোনো ভিজিএফ কার্ড বা চালের স্লিপ পাননি। তার দাবি, প্রকৃত দরিদ্র হওয়া দল সত্ত্বেও তিনি তালিকাভুক্ত হননি, অথচ তুলনামূলক সচ্ছল ব্যক্তিরা সুবিধা পাচ্ছেন।

সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. মাহামুদ হাসান জানান, ঈদ উপলক্ষে ইউনিয়নে ১৬ দশমিক ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। মোট ১ হাজার ৬০৪ জন উপকারভোগীর মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের কথা রয়েছে। তবে চাল কম দেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে চাননি।

ট্যাগ কর্মকর্তা শিমুল বড়াল অভিযোগ করে বলেন, চেয়ারম্যান তাকে না জানিয়ে চাল বিতরণ করেছেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার জানান, চাল বিতরণের সময় তিনি উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category