সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে…. ফজলুল হক মিলন (এমপি)

admin / ৪৯ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

73

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মো. সাজ্জাত হোসেন, স্টাফ রিপোর্টার:

মাদক কোনো শান্তি দেয়না, পরিবারকে তছনছ করে ফেলে। যারা মাদকের সাথে সম্পৃক্ত, মাদক সেবন করেন, তারা নিজেরা শান্তিতে নাই। তারা পিতামাতাকে মানে না, গুরুজনকে শ্রদ্ধা করে না, বড়দের মান্য করে না। যেই ছেলে মাদক সেবন করে, চাঁদাবাজি করে, বেয়াদবি করে, সেই ছেলে বাবা-মাকে মারতে যায়। যারা অভিভাবক আছেন আপনারা শক্ত হন।

মাদকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (২রা মার্চ) বিকালে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, আহবায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর কবির, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, উপজেলা জাসাস এর সাবেক সভাপতি আরিফ আমান ভূইয়া সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনির্চাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু’র সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

ছবির ক্যাপশন: চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার মাঠে ইফতার ও দোয়া মাহফিলের ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category