সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

মুন্সীগঞ্জে সরকারি মেডিকেল কলেজের স্থান নিয়ে দ্বন্দ্ব, জনমনে উদ্বেগ

admin / ৭৮ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

94

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

স্টাফ রিপোর্টার: এস এম সাইদ হোসেন রিপন

মুন্সীগঞ্জ জেলায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থান নির্ধারণকে কেন্দ্র করে দুই সংসদ সদস্যের ভিন্নমুখী অবস্থান জনমনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি করেছে।

গত ৩০ ডিসেম্বর সরকারের প্রজ্ঞাপনে মুন্সীগঞ্জে দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। তবে হাসপাতালটি কোথায় স্থাপন করা হবে—এই প্রশ্নে শুরু থেকেই মতবিরোধ দেখা দেয়।
জাতীয় সংসদে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ হাসপাতালটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে-এর পাশে স্থাপনের দাবি জানিয়েছেন। তার মতে, এই অবস্থান দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সহজ যাতায়াত নিশ্চিত করবে এবং দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অন্যদিকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন জেলা সদরে হাসপাতাল স্থাপনের পক্ষে মত দিয়েছেন। তিনি মনে করেন, জেলা শহরে প্রশাসনিক সুবিধা, বিদ্যমান অবকাঠামো এবং সমন্বিত ব্যবস্থাপনার সুযোগ বেশি থাকবে।
এদিকে স্থানীয়দের একটি বড় অংশ বলছেন, এটি শুধু মুন্সীগঞ্জবাসীর জন্য নয়, বরং একটি বৃহত্তর সেবামূলক প্রকল্প হিসেবে বিবেচনা করা উচিত। তাদের মতে, জেলা সদরে হাসপাতাল হলে মূলত মুন্সীগঞ্জ ও টঙ্গীবাড়ী এলাকার মানুষ বেশি সুবিধা পাবে, অন্যদিকে অনেক এলাকা সেবা থেকে বঞ্চিত হতে পারে

তারা আরও বলেন, এক্সপ্রেসওয়ের পাশে হাসপাতাল স্থাপন করা হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং দোহার, নবাবগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরসহ আশপাশের জেলার মানুষ সহজে চিকিৎসা সেবা নিতে পারবেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগও তৈরি হবে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্পে রাজনৈতিক বিবেচনার চেয়ে জনস্বার্থ, সহজ যোগাযোগ ব্যবস্থা এবং জরুরি চিকিৎসা সেবার প্রাপ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

সব মিলিয়ে, প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থান নির্ধারণ এখন মুন্সীগঞ্জের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। স্থানীয় জনগণ একটি সমন্বিত, দূরদর্শী এবং জনবান্ধব সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category