সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

যশোরে অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় আইনজীবী ফোরামের মিষ্টি বিতরণ

admin / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

46

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি 

যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার দুপুরে যশোর উকিল বারের সামনে এই উপলক্ষ্যে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন ফোরামের তরুণ নেতারা।

মিষ্টিমুখ করানোর সময় উপস্থিত ছিলেন জাতীয়তা বাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের আহবায়ক কমিটির সদস্য মুক্তাদিরুল হক মুক্তা। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বোরহান সিদ্দিকী, অ্যাডভোকেট ফিরোজ হক, অ্যাডভোকেট সোনিয়া শারমিন, অ্যাডভোকেট ফারহানা বন্যা, অ্যাডভোকেট মেহেন নিগার সাকি, অ্যাডভোকেট ফরিদ হোসেন এবং অ্যাডভোকেট শাহনাজ জিনা প্রমুখ।

এ সময় সাধারণ পথচারীরা স্বতঃস্ফূর্তভাবে মিষ্টিমুখে অংশ নেন এবং নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আইনজীবী নেতারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তিনি যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category