সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজধানী উত্তরায় বাথরুম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার গৃহকর্মীর

admin / ৩৬৪ Time View
Update : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

15

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রফিকুল হক শিকদার (জাহাঙ্গীর)

 

রাজধানীর উত্তরায় শুক্রবার ১৩/০১/২০২৩ ঢাকার কন্ঠ  বাথরুম থেকে মিনা (২৫) নামের একজন গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৯ নম্বর রোড ৩৩ নম্বর বাসার ২য় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই গৃহকর্মী জামালপুরের ইসলামপুর উপজেলার চিনার চড় গ্রামের মকবুলের মেয়ে। তিনি ওই বাড়িতে এক মাস আগে গৃহকর্মীর কাজে যোগদান করেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে ঘটনাস্থলে থাকা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাসুদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বললে ভালো হবে। আমি বেশি কিছু জানি না। আমি শুধু টাচ অ্যান্ড ব্যাক করেছি।’

ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা জানতে দুপুর থেকে বিকেল পর্যন্ত উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম এবং উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া দৈনিক ঢাকার কন্ঠ  পত্রিকাকে যানান, ওই গৃহকর্মীর লাশ বারান্দার বাথরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই রাশেদ আরও বলেন, ‘এ ঘটনায় নিহত গৃহকর্মীর চাচাতো বোন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। ধারণা করা হচ্ছে, ওই গৃহকর্মী আত্মহত্যা করেছেন।’

উত্তরা ১২ নম্বর সেক্টর ৯ নম্বর সড়কের বাসিন্দারা জানান, মৃতদেহটি উদ্ধারকালে বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত ছিল। কিন্তু পা টয়লেটের কমোডের মধ্যে লাগানো ছিল। মিনা তাঁর স্বামী আরিফের সঙ্গে দীর্ঘদিন বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে থাকতেন। সর্বশেষ এক মাস আগে মৃত ফাহিম উদ্দিনের বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেন।

এ বিষয় তাঁরা আরও জানান, বাড়িটির মালিক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক কর্মকর্তা মৃত ফাহিম উদ্দিন। বর্তমানে ওই বাড়ি ফাহিম উদ্দিনের স্ত্রী, তাঁর মেয়ে ও মেয়ে জামাই বর্তমানে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category