সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

admin / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

68

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা

প্রতিবেদক| ২৫ মার্চ, ২০২৬

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নগরীর সন্তোষপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন১. মোঃ মজিবুর রহমান বকুল (৪৭)

২. মোসাঃ সম্পা খাতুন (২৮)তারা উভয়ই পবা থানার তুরাপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে মহানন্দাখালী এলাকায় বসবাস করছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানাধীন সন্তোষপুর গ্রামের জনৈক সামসুল আলমের ভাড়া বাসায় অভিযান চালায়। তল্লাশিকালে বাসাটি থেকে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়। তবে অভিযানের সময় বাড়ির ভাড়াটিয়া মোঃ সামসুল আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দম্পতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা পলাতক আসামির সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা ও হেরোইন সংগ্রহ করে আসছিলেন। তারা এসব মাদকদ্রব্য রাজশাহী মহানগরীসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করতেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক আসামিকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category