সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

রুয়াপ ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin / ৫৫ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

95

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (রুয়াপ) ঐক্য পরিষদের উদ্যোগে অদ্য ৬ মার্চ ২০২৬ তারিখে এক আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর।

প্রধান অতিথি উপস্থিত রোজাদারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়াপ ঐক্য পরিষদের সভাপতি পদপ্রার্থী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব শওকত আকবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লক-এ মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রুয়াপ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মোঃ হানিফ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিল শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন রুয়াপ ইউনাইটেড ক্লাবের সভাপতি ফয়সাল ফাহাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক জনাব জানে আলম চৌধুরী। পরে রুয়াপ কেন্দ্রীয় মসজিদের খতিব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দোয়া ও মোনাজাতে প্রয়াত মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণে তাঁর সফল নেতৃত্বের জন্যও বিশেষ দোয়া করা হয়।

এ সময় তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও ঢাকা মহানগর থানা বিএনপি, তুরাগ থানা বিএনপি, উত্তরা পশ্চিম থানা বিএনপি, জিয়া পরিষদ তুরাগ থানা, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ, কাশফুল পরিবার রুয়াপ, রুয়াপ নারী কল্যাণ সমিতি, ব্রাদার্স ইউনাইটেড ক্লাব, রুয়াপ পূজা মন্দিরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক রুয়াপবাসী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে বক্তারা রুয়াপ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন দাবির বিষয় তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্থায়ী কবরস্থান ও শ্মশান নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, লাইব্রেরির অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, হোল্ডিং ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, সুদ মওকুফ করা এবং বাসিন্দাদের জন্য যাতায়াত ব্যবস্থা উন্নত করা।

শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category