সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

*র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে রাজধানীর উত্তরখান এলাকায় ০২ টি খাবার তৈরী প্রতিষ্ঠান এবং ০২ টি আয়রন রড/শীট বিক্রয় প্রতিষ্ঠান’কে ১ লক্ষ ষাট টাকা জরিমানা*

admin / ২৬৭ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

20

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর 

*র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে রাজধানীর উত্তরখান এলাকায় ০২ টি খাবার তৈরী প্রতিষ্ঠান এবং ০২ টি আয়রন রড/শীট বিক্রয় প্রতিষ্ঠান’কে ১ লক্ষ ষাট টাকা জরিমানা

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ডিএমপি, ঢাকার বেশ কিছু ফেক্টরী ওজনে কম দেয়াসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন প্রকার খাবার তৈরী করে মানবজীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছে। এসকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে র‌্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ মার্চ ২০২৩ ইং তারিখ আনুমানিক ১১০০ ঘটিকা হতে ১৪৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ডিএমপি, ঢাকা উত্তরখান থানাধীন উজামপুর এবং মৈনারটেক এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধিদের নেতৃতে পরিচালিত ভ্রাম্যমান আদালত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, লাইসেন্স বিহীন মোড়ক জাত, ফিটনেস লাইসেন্স বিহীন ওজন স্কেল পরিমাপ,

বিএসটিআই অনুমতি ব্যতীত এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২ এবং বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারাা মোতাবেক

আরও আছে: 

১) “মেসাস গ্রীন ৯ কোম্পানী লিমিটেড” এর স্বত্বাধিকারী মোঃ শাহাদত হোসেন (৪৬), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০,০০০/- টাকা, ২) “আসাদ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ” এর স্বত্বাধিকারী মোঃ শহর উদ্দিন (৩৮), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০,০০০/- টাকা, ৩)

আর,ও আছে“তামান্না এন্টার প্রাইজ” এর স্বত্বাধিকারী সরকার মোঃ শামীম আহমেদ (৫৩), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০,০০০/- টাকা, এবং ৪) “মা এন্টার প্রাইজ” এর স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার (৫২), থানা- উত্তরখান, ঢাকা’কে ১০,০০০/- টাকাসহ সর্বমোট ১,৬০,০০০/- টাকা* জরিমানা করা হয়।

৩। জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category