শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী (পুরাতন) ডিওএইচএস এলাকায় এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তারিখ ১২ মে ২০২৬ ইং বিকেলে বিএনপির প্রয়াত মহাসচিব সালাম তালুকদারের বাসভবনে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল (ঢাকা-১৭) এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সালিমা তালুকদার আরুনী। সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মিডিয়া সেলের আহ্বায়ক একেএম শরিফুল ইসলাম খান সভায় শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানস্থল নির্ধারণ, আলোচ্য বিষয়বস্তু চূড়ান্তকরণ, 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ মোস্তাফিজুর রহমান।সভা শেষে জাতীয়তাবাদী মিডিয়া সেলের আহ্বায়ক একেএম শরিফুল ইসলাম খান শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উদযাপন
কমিটির ১৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে সালিমা তালুকদার আরুনীকে আহ্বায়ক, আরিফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং শেখ শরিফ উদ্দিন মিঠুকে সদস্য সচিব করা হয়। 
অতিথি আমন্ত্রণ এবং আহ্বায়ক কমিটির । সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শেখ মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, সামসাদ আনহার, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর শিকদার, রফিকুল হুদা, রাশেদ বাবু, শহিদুল ইসলাম খান, শাহজাহান মিয়া, আপেল কায়সার, মাহমুদুল হাসান, শামীম রেজা, মোঃ অলিউর রহমান সোহান, সালমান সাকিব খান, হেলাল উদ্দিন, রেজা ও লিজা খান