সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

শিবগঞ্জে র‍্যাবের অভিযান ৯ কেজি গানপাউডার ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

admin / ৫৪ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

80

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ রবিউল ইসলাম মিনাল:প্রতিবেদক

সোমবার তারিখ ৩০ মার্চ, ২০২৬খ্রি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার বড় ধরনের পরিকল্পনা বানচাল করে দিয়েছে র‍্যাব-৫। উপজেলার ঘোড়াপাখিয়া এলাকার একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ্য বিস্ফোরক ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল ২৯ মার্চ ২০২৬, রবিবার রাত ১১টার দিকে উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামের একটি আম বাগানে এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কোখানিপাড়া গ্রামের ৪নং বেড়িবাঁধের পশ্চিম পাশে জনৈক মোঃ হযরত মাস্টারের আম বাগানের ভেতর কিছু প্লাস্টিকের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:

গানপাউডার: ৪টি আলাদা পলিথিনে রাখা মোট ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ্য গুঁড়া পদার্থ।

বোমা তৈরির সরঞ্জাম: ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরো ও ৪০০ গ্রাম লোহার পেরেক।

আরো অন্যান্য উপকরণ ৩০টি প্লাস্টিকের জর্দার কৌটা, ১০টি লাল কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটার।

র‍্যাব-৫ মিডিয়া সেল থেকে জানানো হয়, ঘটনাস্থলের আশেপাশে কাউকে পাওয়া না যাওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা বড় ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও সরঞ্জাম সেখানে মজুত করে রেখেছিল।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category