সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

‎শেখ ওয়াহিদুজ্জামানকে সংবর্ধনা ও কেআর কলেজের মানোন্নয়নে সভা অনুষ্ঠিত

admin / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

18

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 


‎আর কে রেজা,বিশেষ প্রতিনিধি

‎বাগেরহাটের মোল্লাহাটে অবস্থিত ঐতিহ্যবাহী খলিলুর রহমান ডিগ্রি কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপুকে সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানমুখী করতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কলেজ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, “বর্তমান প্রজন্মকে আগামীর জন্য দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক অংশগ্রহণ জরুরি।”

‎অনুষ্ঠানে কে আর কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান দিপু জানায়, “দীর্ঘদিনের অব্যবস্থাপনায় শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর ও ক্ষতিসাধন হয়েছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে শিক্ষক ও পরিচালনা পর্ষদকে কার্যকর ও সময়োপযোগী শিক্ষাবান্ধব উদ্যোগ নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে কোনো আপস নয়-এটাই আমাদের অঙ্গীকার।

‎কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান শাহীন ও সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়াসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকে। সভাটি এক প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শেষ হয় এবং শিক্ষার উন্নয়নে সবাই একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category