সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই দলিল লেখকদের অফিস কক্ষ  

admin / ১০৩ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

27

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থিত দলিল লেখার কাঠ ও টিন দিয়ে নির্মিত প্রায় ২০টি কক্ষ ও দোকান আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।শনিবার রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে শ্রীনগর ফায়ার স্টেশন ছাড়াও পার্শ্ববর্তী আরও ৩টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়।

ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যদিও এই সংখ্যা আরও কম-বেশি হতে পারে।

প্রায় প্রতিটি দোকানেই দলিল লেখার পাশাপাশি অন্যান্য দোকান যেমন মুদি, টি-স্টল, খাবার হোটেল, ফটোকপি, ভ্যারাইটিজসহ বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালিত হতো। একটি দোকানে একাধিক দলিল লেখক কাজ করতেন, ফলে ক্ষতিগ্রস্তদের সংখ্যা নির্ধারণে সময় লাগছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন,এটা আমাদের রুটিরুজির জায়গা ছিল। সবকিছু পুড়ে গেছে। সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানাচ্ছি।আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায় নাই। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে।

মাহমুদুল হাসান ,০৬/০৭/২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category