সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

admin / ৪০ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

89

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ঃ

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও তার পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। গতকাল ২১শে ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন— অবসরপ্রাপ্ত জেসিও মো. শাহাজ উদ্দিন (৬০), তার ভাই মো. আফাজ উদ্দিন, স্ত্রী সুরাইয়া আক্তার এবং ভাতিজা মো. বাবুল। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় মো. হুমায়ন কবির (৩১), আঃ আলী (৪৫), মো. আবু বক্কর সিদ্দিক (৫৫) ও পিয়াল আহাম্মেদ হাসানদের সাথে শাহাজ উদ্দিনের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গতকাল দুপুর ১২টার দিকে শাহাজ উদ্দিনের ভাই আফাজ উদ্দিন বাড়ির পাশের জমিতে সেচ কাজ করার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

আফাজের চিৎকারে শাহাজ উদ্দিন, তার স্ত্রী ও ভাতিজা তাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তরা তাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১নং অভিযুক্ত হুমায়ন কবির রামদা দিয়ে আফাজ উদ্দিনের মাথায় কোপ মেরে গুরুতর জখম করেন। এছাড়া আঃ আলী ও পিয়াল আহাম্মেদ যথাক্রমে শাহাজ উদ্দিন ও তার স্ত্রীর মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করেন। আবু বক্কর সিদ্দিকের লোহার রডের আঘাতে শাহাজ উদ্দিনের বাম হাতের আঙুল ভেঙে যায়।

আহত শাহাজ উদ্দিন জানান, “বিবাদীরা পরিকল্পিতভাবে আমাদের হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। এলাকার লোকজন এগিয়ে আসায় আমরা প্রাণে বেঁচে যাই। যাওয়ার সময় তারা আমাদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে।”

এই ঘটনায় শাহাজ উদ্দিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category