সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে যুবসমাজ : রাষ্ট্রপতি

admin / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

7

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৪ ইং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, কর্মবিমুখতা, কুসংস্কার, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সকল অন্যায়ের বিরুদ্ধে একটি জ্ঞানমুখী, প্রশিক্ষিত ও আদর্শ যুবসমাজই প্রতিরোধ গড়ে তুলতে পারে।

আগামীকাল জাতীয় যুব দিবস -২০২৪ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি আজ এ কথা বলেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।’

মো. সাহাবুদ্দিন বলেন, যুবরাই জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। সাহসী, অদম্য, প্রতিশ্রুতিশীল এবং সৃজনশীল যুবসমাজ যেকোনো দেশের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ।

তিনি বলেন, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জাতির সকল সংকট ও ক্রান্তিকালে যুবসমাজের ছিল অনন্যসাধারণ ভূমিকা। যুবসমাজের গৌরবোজ্জ্বল অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশই যুবসমাজ অর্থাৎ দেশ জনমিতিক সুবিধা ভোগ করছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনসহ একটি উন্নত, আধুনিক রাষ্ট্র গঠনে এ জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে হবে।

সাহাবুদ্দিন বলেন, যুবসমাজের স্বপ্নকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, এসব পরিকল্পনার সফল বাস্তবায়নে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, সুস্থ বিকাশ, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি আশা করি, দেশের যুব সম্প্রদায় নিজেদেরকে দক্ষ, আধুনিক, বিজ্ঞানমনস্ক, পরমতসহিষ্ণু, উদার ও নৈতিকতাবোধসম্পন্ন বিবেকবান মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবে। আমাদের তেজোদীপ্ত, প্রশিক্ষিত দক্ষ যুবসমাজ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে-এটাই সকলের প্রত্যাশা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category