সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সরকারি প্রাথমিকের ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা দেবে সরকার

admin / ৪৩ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

60

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, ৮ জুন ২০২৬:

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতা ও মোজা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী অঙ্গীকার এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী জুলাই মাসে পাইলট প্রকল্প চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাইলট ভিত্তিতে পরিবেশবান্ধব পাটজাত স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমের প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, স্কুল ব্যাগ, স্কুলে যাতায়াত উপযোগী জুতা ও মোজা সরবরাহের লক্ষ্যে সরকার একটি বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর প্রথম ধাপে কয়েক লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ কর্মসূচির আওতায় ৫ লাখ পাটের স্কুল ব্যাগ সরবরাহে সহযোগিতা করবে। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় উপজেলা ও স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন এবং দ্রুত শিক্ষার্থীদের কাছে সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

ববি হাজ্জাজ বলেন, সরকারের প্রথম ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই দেশব্যাপী পাইলট কর্মসূচি শুরু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে লক্ষাধিক শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হবে। পর্যায়ক্রমে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চার লাখের বেশি শিক্ষার্থীর কাছে ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, পাইলট কর্মসূচির সফল বাস্তবায়নের ভিত্তিতে আগামী বছর আরও বৃহৎ পরিসরে এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে। পিইডিপি-৫-এর আওতায় দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে এবং সরকার প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে বদ্ধপরিকর।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category