সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক নাসার সাবেক বাংলাদেশি বিজ্ঞানী ড. রেজাউল হক আর নেই, গোদাগাড়ীতে গায়েবানা জানাজা সম্পন্ন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান

admin / ১৩৯ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

22

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ

নিজস্ব প্রতিনিধি:

১০ নভেম্বর ২০২৪ ইং শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান
ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে মন্তব্য বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের জীবন্ত কিংবদন্তি মহানায়ক। তার আত্মত্যাগ যুগে যুগে গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে প্রেরণা যোগাবে। তাঁর দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত করতে হবে। আর এজন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

তিনি আরো বলেন, নুর হোসেনের সেই আত্মদানকে আমরা বৃথা যেতে দিতে পারিনা। নব্বইয়ে অর্জিত গণতন্ত্রের পথচলাকে আবারো বাধাগ্রস্ত করা হয়েছে। গণতন্ত্র ও নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছিল। জুলাই আগষ্টের অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। গণতন্ত্র ও নির্বাচনের পথে সকল বাধা দুর করে মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নুর হোসেনের মতো সাহসিকতা নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি (রবিবার) দুপুরে জিরো পয়েন্টে শহীদ নুর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন।

এসময় লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, মহানগর সহ সভাপতি এনামুল হক, যাত্রাবাড়ি থানা যুগ্ম আহবায়ক জুয়েল মাহমুদ, কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক মোঃ জীবন হোসেন, পল্টন থানা সাধারণ সম্পাদক খন্দকার মোঃ সুমন সহ বিপুলসংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category