সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মশক নিধন অভিযান শুরু করলো ডিএনসিসি

admin / ৪২ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

64

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, তারিখ ২৮ মার্চ ২০২৬ ইং (শনিবার):

ঈদের দীর্ঘ ছুটির পর রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এডিস মশার প্রজননের ঝুঁকি বিবেচনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আওতাধীন ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। “Clean School, No Mosquito” শিরোনামের এ কর্মসূচির লক্ষ্য ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিরাপদ রাখা।

শনিবার সকালে রাজধানীর ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হওয়ায় ক্যাম্পাসে এডিস মশার প্রজনন ঠেকাতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। এজন্যই বিশেষ গুরুত্ব দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মশার বিস্তার রোধে সবার সম্মিলিত সচেতনতা প্রয়োজন। একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও মশামুক্ত নগর গড়ে তুলতে ডিএনসিসি নিরলসভাবে কাজ করছে।

এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার ঘাটতি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় তিন দিনব্যাপী সমন্বিতভাবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে অপসারণ ও ধ্বংস করা হবে। পাশাপাশি স্কুল প্রাঙ্গণ, বন্ধ শ্রেণিকক্ষ এবং আশপাশের এলাকায় লার্ভিসাইডিং ও এডালটিসাইডিং কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category