সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘মুজিবের বাংলাদেশ- বিমান হাফ ম্যারাথন ২০২৩’

admin / ২৭৮ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

33

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

ঢাকা, ৩১ জানুয়ারী, ২০২৩  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১ বছর পূর্তি উপলক্ষে আগামী তিন ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩’।

দেশি-বিদেশি প্রায় ২ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে আগামী ৩ ফেব্রুয়ারি রানার্স প্যারাডাইস খ্যাত হাতিরঝিল এলাকায় ভোর ৬ টা থেকে ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়েটায় হাতিরঝিল এম্ফিথিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। ম্যারাথন প্রতিযোগিতার রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

আগামী ১ ফেব্রুয়ারী ও ২ ফেব্রুয়ারী বিমানের প্রধান কার্যালয় বলাকায় রেস এক্সপো অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিদের মধ্যে রেস কিট সরবরাহ করা হবে।

২০২২ সালেও বিমান জাকজমকপূর্ণভাবে হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category