সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

admin / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

13

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজধানী গত ১২ ই আগস্ট এস ও এস চিলড্রেন ভিলেজ ঢাকার হারমান মেইনার অডিটোরিয়ামে এসওএস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ এবং বাটা বাংলাদেশ (বাটা চিলড্রেন্স প্রোগ্রামের অধীনে) এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস 2025 উদযাপিত হয় ।

দিনব্যাপী অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের সৃজনশীলতা, নেতৃত্ব এবং ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে উদযাপন startup for change শিরোনামে বাটা ও এস ও এস চিলড্রেন বলেছেন যৌথ উদ্যোগেএক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠানের পরিবেশ ছিল চাঞ্চল্যে ভরপুর!

সারা বাংলাদেশ থেকে আসা তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী ব্যবসায়িক আইডিয়া একটি বিচারক প্যানেলের সামনে উপস্থাপন করে। প্রাথমিকভাবে তিনটি দলকে পুরস্কৃত করার কথা থাকলেও, প্রতিযোগিতার স্তর এতই উচ্চ ছিল যে বিচারকরা চারটি অসাধারণ দলকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেন। প্রতিটি বিজয়ী দল তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য প্রারম্ভিক তহবিল হিসেবে একটি ছোট আর্থিক অনুদান প্রদান করে।

উদ্ভাবনী প্রতিযোগিতায়

টিম ঢাকা প্রথম স্থান, টিম রাজশাহী দ্বিতীয় স্থান, যৌথভাবে টিম খুলনা চট্টগ্রাম ও ঢাকার বিটিম তৃতীয় স্থান অর্জন করে।

এস ও এস বাংলাদেশের ন্যাশনাল ডাইরেক্টর

এই উদ্যোগটি কেবল বিজয় নির্ধারণের জন্য নয়, বরং তরুণদের পরিবর্তন সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলা, টেকসই ব্যবসা গঠন এবং তাদের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে বাটার এই উদ্যোগের প্রশংসা করেন এবং যুবকদের অসামান্য চেষ্টাকে সাধুবাদ জানান । তিনি কর্পোরেট পার্টনার বাটা বাংলাদেশ এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ।

এছাড়াও, দিবসটি উদযাপন উপলক্ষে বাটা বাংলাদেশ এর ফাইন্যান্স বিভাগের এজিএম জনাব ফাহাতুল ইসলাম এর নেতৃত্বে একটি ব্যবহারিক ফাইন্যান্স ও মানি ম্যানেজমেন্ট সেশনের আয়োজন করা হয়, যেখানে তরুণরা তাদের ব্যবসায়িক উদ্যোগের বিকাশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে। তারা একে অপরের সাথে নেটওয়ার্কিং করেছে, শিখেছে এবং বড় স্বপ্ন দেখতে ও পরিবর্তনের জন্য কাজ করতে অনুপ্রাণিত হয়েছে।

তাছাড়া যুবকদের শিল্প অভিজ্ঞতা প্রদান এর লক্ষ্যে ২০২৫ সালের ৩ জুলাই, বাটা শু ফ্যাক্টরিতে- ইন্ডাস্ট্রি কানেক্ট: শ্যাডো ডে এক্সপেরিয়েন্স আয়োজিত হয়, যেখানে এসওএসের ২১ জন যুবক অংশগ্রহণ করে। এই কর্মসূচির মাধ্যমে তারা শিল্প-কারখানার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করে এবং পেশাদার দক্ষতা অর্জন করে। পাশাপাশি সিলেটের এসওএস শিশু পল্লীতে সাইকো-সোশ্যাল ওয়্যারলেস ডে স্বেচ্ছাসেবকরা শিশু ও যুবকদের মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা আয়োজন করে। এতে যোগ দিয়ে শিশুরা ইয়োগা, মেডিটেশন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট সম্পর্কে শেখে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category