সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় সৃষ্টির কল্যানে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা ও ত্বরীকত সম্মেলন অনুষ্ঠিত

admin / ৩১ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

38

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বিশ্ব সমাদৃত ‘মাইজভাণ্ডারীয়া ত্বরিকা’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র প্রপৌত্র ও মাইজভাণ্ডার অধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৭তম মহান ১০ই পৌষ খোশরোজ শরিফ উপলক্ষে ২৫ ডিসেম্বর ২০২৫ ইং আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় বিবিরহাটস্থ সানমুন কনভেনশন হলে বিকাল ৩টা হতে সৃষ্টির কল্যানে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা ও ত্বরীকত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিবিরহাট বাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি সাইয়েদ মোঃ ইলিয়াস।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, নয়ন দে, মাসুদ করিম, আবুল হাসেম, ও নুরুচ্ছাপা।

এতে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন চিশতিয়া ত্বরিকত মিশন বাংলদেশ এর সম্মানিত চেয়ারম্যান মাওলানা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ চিশতি আশরাফি (মঃজিঃআঃ) এবং সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসাইন।

সভাপতির সমাপনী বক্তব্য শেষে জিকিরে সামা পরিবেশন করেন মরমী শিল্পী হাসান আলী টিপু।
পরিশেষে মিলাদ, মুনাজাত ও তাবারুক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category