সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ঈশ্বরদীতে ১০৬ দিনে কোরআনে হাফেজ হিমেল

admin / ৩৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

15

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে ১০৬ দিনে কোরআনের হাফেজ হয়েছে মো. হাসানাত রহমান হিমেল (১৪) নামের এক কিশোর। সে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাবিবুর রহমান হাবিবের ছেলে। মো. হাসানাত রহমান হিমেল উপজেলার জয়নগর দারুল কামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্র।

গতকাল বুধবার (১১ অক্টোবর) দুপুরে মাদরাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। মাদরাসা কমিটির সভাপতি মো. মজিবর রহমান মোল্লার সভাপতিত্বে ও মোহতামিম মাওলানা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম।

ওই মাদরাসার মোহতামিম মাওলানা মো. মিজানুর রহমান বলেন, হাসানাত রহমান হিমেল অসম্ভব মেধাবী। এমন মেধা সবার হয় না। সে প্রতিদিন ৯-১০ ঘণ্টা পরিশ্রম করে পড়াশোনা করেছেন। হিমেলের বাবা হাবিবুর রহমান হাবিব বলেন, মহান আল্লাহর অশেষ মেহেরবাণী আমার ছেলে ১০৬ (৩ মাস ১৬) দিনে কোরআনের হাফেজ হয়েছেন। এ জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি সেই সাথে হিমেলের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।

নিজের অনুভূতি জানিয়ে মো. হাসানাত রহমান হিমেল বলেন, মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ১০৬ দিনে কোরআনের হাফেজ হয়েছি। এখন আলেম হয়ে ইসলাম ও দেশের খেদমতে কাজ করতে চাই। আমি সবার কাছে দোয়া কামনা করছি। মাদরাসা কমিটির সভাপতি মো. মজিবর রহমান মোল্লা বলেন, অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে এ মাদরাসায় সুনামের সঙ্গে শিক্ষাথীদের আন্তরিকতার সঙ্গে পাঠদান করানো হয়। মাদরাসার উন্নয়নের জন্য সবার কাছে সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category