সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি ভালো হয় না ,,,,তথ্য মন্ত্রী

উত্তরা,তুরাগে ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী

admin / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

161

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিবেদক :

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি কখনোই ভালো হয় না। ভিন্ন মতকে অবজ্ঞা করলে তার ফলাফল কী হতে পারে, তার নজির দেশবাসী ইতোমধ্যেই ৫ আগস্ট দেখেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তুরাগ এলাকার রানাভোলায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করেন মোস্তফা জামান।

তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা রেখেছেন। জনগণের সেই আস্থার যথাযথ মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, “বিগত দিনে আমরা অনেক জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু আমাদের দল জুলুম-নির্যাতনে বিশ্বাস করে না। আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, সহনশীল ও অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাসী।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, চাঁন মিয়া বেপারী, আবু তাহের খান আবুল ও রিপন হাসান খন্দকার প্রমুখ।

ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে দলীয় প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category