সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

উত্তরায় মদের বার বন্ধের দাবিতে এলাকাবাসীর রাজপথে প্রতিবাদ

admin / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

57

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মদের বার ও মাদক বিস্তারের বিরুদ্ধে রাজপথে নেমেছে স্থানীয় যুবসমাজ। শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন এলাকার শতাধিক তরুণ ও সচেতন নাগরিক।
এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন—“উত্তরায় মদের বার থাকবে না”, “মাদকের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”। পরে তারা বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে এবং মোমবাতি জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।

সমাবেশে উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আনোয়ার ডালি বলেন, বিভিন্ন এলাকায় গড়ে ওঠা মদের বারগুলো স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ সমাজ খুব সহজেই এসব স্থান থেকে মাদক সংগ্রহ করে আসক্ত হয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে পুরো এলাকাকে।

তিনি অভিযোগ করেন, এসব বারের আশপাশে প্রায়ই ছিনতাই, ইভটিজিংসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটে। অনেক ক্ষেত্রে মাদকাসক্তরা রাতের বেলায় বের হয়ে মোবাইল ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, ফলে নারী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, উত্তরা একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, যেখানে বহু ভদ্র পরিবার বসবাস করে। এছাড়া এখানে রয়েছে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতাল। এমন এলাকায় অবৈধ মদের বার গড়ে ওঠা অত্যন্ত উদ্বেগজনক। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই এসব বারে অবাধে মদ বিক্রি ও অনৈতিক কার্যকলাপ চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বিক্ষোভকারীরা দ্রুত এসব অবৈধ মদের বার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, “আমরা চাই আমাদের এলাকা মাদকমুক্ত হোক। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।”

সমাবেশ শেষে হাজী আনোয়ার ডালির নেতৃত্বে একটি মিছিল বের করা হয়, যা উত্তরা পশ্চিমপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং মাদকবিরোধী জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

এদিকে এলাকাবাসীর অনেকেই জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে গড়ে ওঠা এসব বারের কারণে শিক্ষার্থীরা সহজেই মাদকাসক্ত হয়ে পড়ছে। তারা দ্রুত এসব অবৈধ স্থাপনা অপসারণ করে নিরাপদ ও সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category