উত্তরা পূর্ব থানায় ছিনতাইচক্রের সদস্য আটক, দেশীয় অস্ত্র ও প্রাইভেট কার উদ্ধার
admin
/ ৩৯
Time View
Update :
শনিবার, ২ মে, ২০২৬
Share
উত্তরা পূর্ব থানায় ছিনতাইচক্রের সদস্য আটক, দেশীয় অস্ত্র ও প্রাইভেট কার উদ্ধার
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ নিজস্ব প্রতিবেদক | ঢাকা: রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় প্রাইভেট কার ব্যবহার করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে চক্রের আরও তিন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় প্রাইভেট কার ব্যবহার করে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়। আটককৃত আসামীর নাম রবিউল (২৬)। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ইসলাম সদর এলাকায় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
59
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় প্রাইভেট কার ব্যবহার করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে চক্রের আরও তিন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় প্রাইভেট কার ব্যবহার করে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের এক সদস্যকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম রবিউল (২৬)। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ইসলাম সদর এলাকায় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।