সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

উত্তরা পূর্ব থানার অভিযানে অপহরণ মামলার মূল আসামি গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার

admin / ৩৩ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

46

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১ মে ২০২৬

রাজধানীর উত্তরা এলাকায় অপহরণ মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা, ডিএমপি। একই অভিযানে অপহৃত এক স্কুলছাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মামলার বাদী মোঃ কামরুজ্জামান (৪৯), পেশায় একজন ব্যবসায়ী। তার মেয়ে জেরিন জামান তুবা (১৪) উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে স্কুলের ক্লাস পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬, রোড নং-৫ এর মোড়ে পৌঁছালে লামীন ইসলাম (১৯)সহ ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি ভিকটিমকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ২৩ এপ্রিল উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় একটি মামলা (নং-১৩) দায়ের করা হয়।

মামলার তদন্তভার অর্পণ করা হয় এসআই (নিঃ) ফরিদুজ্জামানের ওপর। পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) এর দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ মে ২০২৬ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটে গাজীপুরের পুবাইল থানাধীন পদহারা বাইদ সাকিনস্থ কফু মার্কেট এলাকা থেকে অপহরণ মামলার মূল আসামি লামীন ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ভিকটিম জেরিন জামান তুবাকেও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি লামীন ইসলাম (১৯), পিতা বিল্লাল হোসেন, গ্রামের বাড়ি রায়েরদিয়া (উলুখোলা), থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category