সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

উত্তরা প্রেসক্লাবের উন্নয়নে সহায়তার আশ্বাস ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর

admin / ৩২০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

1

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর 

 

রাজধানী, উত্তরার সাতটি থানা নিয়ে গঠিত উত্তরা প্রেসক্লাবের প্রস্তাবিত নতুন ভবনের উন্নয়ন কাজের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন। এছাড়া নতুন ভবনের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তরের নাম ফলক উন্মোচন করেন তিনি। উত্তরা প্রেসক্লাবের সভাপতিসহ ক্লাবের সিনিয়র সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

উত্তরা প্রেসক্লাবের নতুন ভবনের নকসাসহ ক্লাব ঘরের আশেপাশের জায়গা ঘুরে দেখেন তুরাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন।

 

পরে এক চা-চক্রে তিনি সাংবাদিকদের উর্দেশ্য করে বলেন, আমার ওয়ার্ডে আপনারা ক্লাবঘর নির্মান করছেন এটা জেনে আমি আনন্দিত। সাংবাদিক হিসেবে আপানারা সমাজের জন্য কাজ করেন, জনগনের পক্ষে কথা বলেন এতে আমরা বেশ উপকৃত হই। মানুষের সমস্যায় আপনারা আরো বেশী কাজ করেন, সত্য তুলে ধরেন এটাই আমরা চাই। তবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের কাছে অনুরোধ করবো কোন স্বাধীনতা বিরোধীকে আপনারা প্রশ্রয় দিবেন না। স্বাধীনতা বিরোধীদের গাড়ীতে জাতীয় পতাকা উঠুক এটা আমরা মরে গেলেও সহ্য করতে পারি না। আমি আশা করবো দেশের ব্যাপারে, স্বাধীনতার প্রশ্নে আপনারা সব সময় সজাগ থাকবেন।

এ সময় উত্তরা প্রেসক্লাবের সভাপতি নতুন ঘরের নির্মান কাজে এগিয়ে আসার আহবান জানিয়ে সকলের কাছে বিশেষ সহযোগিতা কামনা করেন। সেই সাথে সাংবাদিকদের পেশাগত কাজে সকলের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য স্থানীয় কাউন্সিলরের কাছে অনুরোধ জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category