ঐতিহাসিক রাজবাড়ী মাঠে ঈদের জামাত শেষে শওকত হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
admin
/ ২৭
Time View
Update :
শনিবার, ২১ মার্চ, ২০২৬
Share
ঐতিহাসিক রাজবাড়ী মাঠে ঈদের জামাত শেষে শওকত হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ গাজীপুর প্রতিনিধি: রিপন মিয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিপুল ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। ঈদের নামাজ আদায় শেষে গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সঙ্গে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ ঈদ-আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শওকত হোসেন সরকার উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সমাজের সকল স্তরের মানুষের মাঝে ঐক্য ও ভালোবাসা বজায় রাখার আহ্বান জানান তিনি। এদিকে, ঈদ উপলক্ষে গাজীপুর মহানগরসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা। নেতাকর্মীরা বলেন, ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই তাদের প্রত্যাশা। ঈদের দিনটি ঘিরে রাজবাড়ী মাঠসহ আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ছিল আনন্দ...
51
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
গাজীপুর প্রতিনিধি: রিপন মিয়া
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিপুল ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।
ঈদের নামাজ আদায় শেষে গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সঙ্গে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ ঈদ-আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
শওকত হোসেন সরকার উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সমাজের সকল স্তরের মানুষের মাঝে ঐক্য ও ভালোবাসা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এদিকে, ঈদ উপলক্ষে গাজীপুর মহানগরসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা। নেতাকর্মীরা বলেন, ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই তাদের প্রত্যাশা।
ঈদের দিনটি ঘিরে রাজবাড়ী মাঠসহ আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ছিল আনন্দ আর মিলনের এক অনন্য দৃশ্য।